তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অবশেষে চূড়ান্ত রায় এলো। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা ৩টি আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, গণভোট এবং সংবিধানের ৭ (ক), ৭ (খ) ও ৪৪ (২) অনুচ্ছেদসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকলো। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সাংবিধানিক পথ উন্মুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা মন্তব্য করেছেন।
দেশের বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢল পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই নদীর পানি গতিসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটছে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। এই সময় পাহাড়ে বসবাসরত সকল মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া জরুরি। সরকার প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখা দরকার বড় ধরনের বিপর্যয় যেনো না ঘটে।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্ব ফুটবলের বড় আসর শেষ হচ্ছে। বেশ কিছু ইস্যুতে বিতর্কের জন্ম হয়েছে এই বড় আসর ঘিরে। যা অপরাজনীতি। বিশেষ করে ইরানের বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, একজন রেফারিকে প্রবেশ করতে না দেয়া, ট্রাম্পের লাল কার্ড বাতিলের সিদ্ধান্তে ফিফা’র ওপর কর্তৃত্ব নিয়ে।
দু’বছর অতিক্রান্ত। জুলাই আন্দোলনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনা চলছে। রাজনীতিতে যে ভূমিকম্প হয়েছিল চব্বিশের জুলাইতে তার হিসাবনিকাশ চলছে। কাক্সিক্ষত গণতন্ত্র আর সুশাসন প্রাপ্তিই নিশ্চিত করবে জুলাই আন্দোলনের অর্জন।