বিশ্বরাজনীতির মহাকাব্যে এমন কিছু সংঘাতের আবির্ভাব ঘটে, যা শুধুই মানচিত্রের সীমানা পুনঃনির্ধারণ বা সমরাস্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই নয়। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠিক তেমনই এক সন্ধিক্ষণ, যা আন্তর্জাতিক সম্পর্কের প্রথাগত খোলস ভেঙে চুরমার করেছে। এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়; বরং বৈশ্বিক কাঠামোর ওপর এক চরম আঘাত, যা নীতিগত, রাজনৈতিক ও মানবিক সবদিকেই এক গভীর সংকট উন্মোচন করছে।
সর্বশেষ জাতির উদ্দেশ্যে Donald Trump-এর ভাষণটি মূলত একটি যুদ্ধকালীন রাজনৈতিক বয়ান, যেখানে সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় হিসেবে তুলে ধরা হলেও এর অন্তর্নিহিত সুরে আরও ধ্বংস করার এক ধরনের উন্মত্ততা, হত্যা করার তীব্রতা এবং নিষ্ঠুরতাকেই অর্জন হিসেবে ঘোষণা করার প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। ইরানের নৌ ও বিমান শক্তি ধ্বংস, নেতৃত্ব বিপর্যস্ত এবং Islamic Revolutionary Guard Corps-এর নিয়ন্ত্রণ ভেঙে পড়ার মতো দাবিগুলোর পাশাপাশি ‘সরকারের ক্ষমতা ভেঙে দেয়া’-এই লক্ষ্যটি সরাসরি একটি ৎবমরসব পযধহমবুএর বিপজ্জনক কৌশলকে সামনে আনে, যার দৃষ্টান্ত ওৎধয় ডধৎ-এর পর দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
ফলে এই ভাষণটি কেবল সামরিক পরিস্থিতির বিবরণ নয়; বরং এটি এমন এক শক্তির রাজনীতির প্রকাশ, যেখানে ধ্বংস, হত্যার ক্ষমতা এবং প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ইচ্ছাকেই সাফল্যের মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে।
এই ভাষণের মাধ্যমে যুদ্ধকে একটি অরাজক ধ্বংসলীলা থেকে সরিয়ে ‘সুনির্দিষ্ট লক্ষ্যমুখী প্রকল্প’ হিসেবে হাজির করা হয়েছে। ধ্বংসের বীভৎসতা এবং সেই বীভৎসতাকে ‘সাফল্য’ হিসেবে উপস্থাপনের যে ক্রুরতা-তা এখানে আরও প্রকট হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা- “আমরা কাজ শেষ করার খুব কাছাকাছি”-সমকালীন রাজনীতির অন্যতম নিষ্ঠুর বয়ান। এটি কেবল একটি যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত নয়; বরং একটি অযৌক্তিক ধ্বংসলীলাকে ‘নৈতিক উৎকর্ষ’ হিসেবে চিত্রায়িত করার এক চরম ধৃষ্টতা।
ট্রাম্পের এই ভাষ্য ধ্বংসযজ্ঞকে আর ট্র্যাজেডি হিসেবে দেখে না; বরং একে একটি ‘প্রক্রিয়া’ বা ‘প্রকল্প’ হিসেবে উপস্থাপন করে। যখন একটি জনপদ বা সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত করাকে ‘কাজ শেষ করা’ বলা হয়, তখন সেই রক্তপাত ও ধ্বংসের বীভৎসতাকে একটি সুশৃঙ্খল সাফল্যে (clinical success) রূপান্তর করা হয়। এটিই ধ্বংসের নন্দনতত্ত্ব- যেখানে লাশের স্তূপ আড়াল করা হয় ‘লক্ষ্য অর্জনের’ চকচকে মোড়কে।
ঞৎঁসঢ় এর এই কণ্ঠস্বর বিশ্বকে এক অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে যুদ্ধ শুরু করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না, আর শেষ করার জন্য কেবল দম্ভই যথেষ্ট। এটি এক বিপজ্জনক দৃষ্টান্ত: প্রথমে ধ্বংস করো, তারপর সেই ধ্বংসকেই রাজনৈতিক ভাষণে ‘শান্তি’ হিসেবে সংজ্ঞায়িত করো-
যেখানে আগ্রাসনকে বলা হয় ‘উদ্ধার’,
একতরফা দখলকে বলা হয় ‘স্থায়ী সমাধান’।
নৈতিক শূন্যতায় শক্তির আস্ফালন:
এই যুদ্ধ কোনো আদর্শিক বা আত্মরক্ষামূলক লড়াই নয়; বরং এটি পেশিশক্তির একতরফা মহড়া। ট্রাম্পের বয়ানে যে সুর ধ্বনিত হচ্ছে, তা আসলে ‘বিজয়ীর অহমিকা’ (ঠরপঃড়ৎ’ং ঐঁনৎরং)। এর অর্থ হচ্ছে, ট্রাম্পের ভাষণে ধ্বনিত শক্তি এবং বিজয়ের আত্মবিশ্বাস শুধুই সামরিক সাফল্য নয়, বরং সেই বিজয়ের কারণে জন্ম নেয়া আত্মমুগ্ধতা ও নৈতিক অগ্রাহ্যতাকেও প্রকাশ করছে।
এখানে আন্তর্জাতিক আইন বা মানবিক মূল্যবোধ গৌণ; শক্তির চূড়ান্ত আস্ফালনই একমাত্র সত্য। যেখানে গণহত্যা বা গণ-উচ্ছেদকেও ‘শৃঙ্খলার পুনর্গঠন’ হিসেবে উপস্থাপন করা যায়।
এখানে শক্তির প্রয়োগ নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে শুরু হলেও, এর প্রকৃত উদ্দেশ্য আঞ্চলিক ক্ষমতা কাঠামোর আমূল পরিবর্তন-অর্থাৎ মবড়ঢ়ড়ষরঃরপধষ ৎব-বহমরহববৎরহম। এই সংঘাত কেবল কয়েকটি রাষ্ট্রের সামরিক শক্তির প্রদর্শনী নয়; বরং ক্ষমতার প্রকৃত কাঠামোর নগ্ন প্রকাশ। যুদ্ধটি দেখিয়েছে, তথাকথিত বৈশ্বিক আইনি কাঠামো শক্তিশালী রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষার বর্ম ছাড়া আর কিছুই নয়। মানবিক মূল্যবোধ যখন কৌশলগত পদক্ষেপের কাছে পরাজিত হয়, তখন জন্ম নেয় এক গভীর নৈতিক সংকট।
এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অস্থিরতা নয়; বরং এটি বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা এবং একটি নতুন, অনিশ্চিত ও অমানবিক বিশ্বব্যবস্থার ক্রান্তিকালীন আর্তনাদ।
বহুমাত্রিক আঞ্চলিক সংঘাতে রূপান্তর:
এই যুদ্ধ এখন আর দ্বিপক্ষীয় সংঘর্ষে সীমাবদ্ধ নেই; এটি বহুমাত্রিক আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান পাল্টা আঘাত হানছে-গালফ অঞ্চলের জ্বালানি অবকাঠামো, ইসরাইল এবং মার্কিন স্বার্থকে লক্ষ্য করে।
পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে বিপুল প্রাণহানি, অবকাঠামো ধ্বংস এবং আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততা এটিকে একটি পূর্ণাঙ্গ প্রক্সি যুদ্ধে পরিণত করেছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং ইরাকের শিয়া মিলিশিয়াগুলো এতে জড়িয়ে পড়েছে। ফলে যুদ্ধের ভৌগোলিক পরিসর যেমন বেড়েছে, তেমনি রাজনৈতিক জটিলতাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বৃদ্ধি, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ইরানের কৌশলগত অবকাঠামো ধ্বংসের হুমকির মাধ্যমে সংঘাতকে দীর্ঘস্থায়ী করার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
হরমুজ প্রণালি: ভূগোল থেকে অস্ত্রে রূপান্তর:
স্ট্রেইট অব হরমুজ কেবল একটি সমুদ্রপথ নয়; এটি বৈশ্বিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র, যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।
ইরান তার ভৌগোলিক অবস্থানকে একটি কার্যকর কৌশলগত সম্পদে রূপান্তর করেছে। প্রণালির নিকটবর্তী অবস্থান তাকে এমন সক্ষমতা দিয়েছে, যার মাধ্যমে মাইন, ড্রোন, ক্ষেপণাস্ত্র বা ছোট নৌযানের সাহায্যে যেকোনো সময় এই পথ অস্থিতিশীল করা সম্ভব। এখানে ভূগোল আর নিছক মানচিত্র নয়; বরং এক সক্রিয় কৌশলগত শক্তি। ইরান সরাসরি সামরিক জয়ের চেয়ে ‘অস্থিতিশীলতার সম্ভাবনা’ তৈরি করে প্রতিপক্ষকে চাপে রাখছে-যা আধুনিক ভূ-রাজনীতির এক সূক্ষ্ম কিন্তু কার্যকর কৌশল।
যুক্তরাষ্ট্রের ৫টি কৌশলগত উদ্দেশ্য:
এই যুদ্ধকে শুধুমাত্র নিরাপত্তা সংকট হিসেবে দেখলে ভুল হবে; এটি একটি সুপরিকল্পিত কৌশলগত প্রকল্প-
১. পারমাণবিক সক্ষমতা ও প্রক্সি নেটওয়ার্ক ভাঙা
২. শাসনব্যবস্থার পরিবর্তন (Regime Change)
৩. জ্বালানি ও বাণিজ্যিক পথ নিয়ন্ত্রণ
৪. আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠন
৫. বৈশ্বিক শক্তি প্রদর্শন (Power Projection)
এই পাঁচটি উদ্দেশ্য সম্মিলিতভাবে নির্দেশ করে যে, এটি কোনো তাৎক্ষণিক যুদ্ধ নয়; বরং দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের একটি সুসংগঠিত প্রচেষ্টা। এখানে সামরিক শক্তি কেবল একটি মাধ্যম-মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্ষমতার কাঠামোতে নিজের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রতি এক সুস্পষ্ট বার্তা দেয়া: আধুনিক বিশ্বব্যবস্থায় শক্তিই এখনো চূড়ান্ত ভাষা।
জাতিসংঘের কাঠামোগত অক্ষমতা:
এই সংঘাত টহরঃবফ ঘধঃরড়হং-এর সীমাবদ্ধতাকে নগ্নভাবে উন্মোচিত করেছে। কার্যকর পদক্ষেপের অভাব এবং নিরাপত্তা পরিষদের পক্ষপাতমূলক অবস্থান প্রতিষ্ঠানটির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নিরাপত্তা পরিষদের ‘ভেটো-বিলাস’ আর পক্ষপাতের দাপটে প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা এখন শুধুই অভিধানের শব্দ। আন্তর্জাতিক আইন আজ আর কোনো রক্ষাকবচ নয়, বরং পরাশক্তির অস্ত্রাগারে সাজানো এক ভোঁতা তলোয়ার-যা শুধু দুর্বলের ওপর চলে। বিশ্ব আজ ‘জঁষব ড়ভ খধ’ি-এর সমাধিফলকের ওপর দাঁড়িয়ে ‘জঁষব ড়ভ চড়বিৎ’-এর জয়গান গাইছে। জাতিসংঘ এখন আর বিশ্বশান্তির পাহারাদার নয়, বরং রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞের এক অসহায় ও বেতনভুক্ত ধারাভাষ্যকার মাত্র।
এই প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি কার্যত প্রান্তিক এক পর্যবেক্ষকে পরিণত হয়েছে-যেখানে আইন নয়, শক্তিই চূড়ান্ত নির্ধারক।
মানবতার নৈতিক সংকট:
যুদ্ধের নির্মমতা, ধ্বংসযজ্ঞ, সর্বনাশা এবং নৈতিক পরাজয়ের এই বিভীষিকাময় প্রেক্ষাপটে এক গভীর সত্য উন্মোচিত হচ্ছে-মানবসভ্যতা প্রযুক্তিগত উৎকর্ষের সর্বোচ্চ শিখরে পৌঁছালেও নৈতিকতার দিক থেকে এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত।
এই যুদ্ধে বিজয়ের যে ভাষ্য নির্মিত হচ্ছে, তা মূলত ক্ষমতার ভাষ্য-যেখানে ধ্বংসকে সাফল্য হিসেবে এবং মৃত্যু-পরিসংখ্যানকে কৌশলগত অর্জন হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু যে যুদ্ধ মানবিক মর্যাদাকে ধ্বংস করে, সেখানে কোনো পক্ষই প্রকৃত অর্থে বিজয়ী নয়; সবাই এক ধরনের নৈতিক পরাজয়ের অংশীদার।
শক্তির একতরফা প্রয়োগ কখনোই স্থায়ী শান্তি বয়ে আনে না; বরং তা জন্ম দেয় প্রতিশোধ, অবিশ্বাস এবং অনিশ্চয়তার এক অন্তহীন চক্র, যেখানে নতুন সংঘাতের বীজ নিজেই জন্ম নেয়। যখন ধ্বংসকে ‘সাফল্য’ হিসেবে উদ্যাপন করা হয়, তখন বোঝা যায়-বিশ্বরাজনীতি তার নৈতিক কম্পাস হারিয়েছে, এবং সেই হারানো নৈতিকতার মধ্যে আত্মসংশোধনের ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে, যা মানবসভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা। শেষ পর্যন্ত প্রশ্নটি থেকেই যায়-মানবসভ্যতা কি শক্তির অহংকারে অন্ধ হয়ে যাবে, নাকি ন্যায়, মানবতা ও দায়িত্ববোধের ভিত্তিতে একটি নতুন ভবিষ্যৎ নির্মাণ করবে?
লেখক: গীতিকবি ও রাজনৈতিক বিশ্লেষক
faraizees@gmail.com