স ম্পা দ কী য়

কাজল ঘোষ | মতামত
মে ৩, ২০২৬
স ম্পা দ কী য়

মধ্যপ্রাচ্য সংকটের ঢেউ বাংলাদেশেও। কিছুদিন চলেছে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের ফিরিস্তি। সংকট নিয়ে নানান কথোপকথন। হঠাৎ লাইন উবে গেছে। পাম্পে পাম্পে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু জীবন জেরবার আমজনতার। অর্থনীতির লম্বাকাহনে দেখা যাবে সিন্ডিকেট অস্থির করে তোলে সবসময়। বাজার নিয়েও ঘুরেফিরে এই আলোচনা। তবু সরকারকে ধন্যবাদ দিতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে দক্ষ হাতেই। যদিও বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতির একেবারে সুরাহা হয়ে গেছে তেমনটা এখনই বলা যাচ্ছে না।  
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে যে দূতিয়ালি চালাচ্ছিল তার এখনো স্পষ্টত সমাধান আসেনি। ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একেক সময় একেক পোস্ট দিয়ে কার্যত দ্বিধায় ফেলে দিচ্ছেন বিশ্বকে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, ট্রাম্পের উল্টাপাল্টা পোস্ট দেয়ায় যুদ্ধ শেষ হতে আরও সময় নিচ্ছে। এই যেমন ট্রাম্প ২রা মে শনিবার পোস্টে লিখেছেন, যুদ্ধ শেষ। 
অথচ একই সময়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার সমর শক্তি বাড়াচ্ছেন। হাই-সুপারসনিক ক্ষেপণাস্ত্র আর রণতরী বাড়ছে মধ্যপ্রাচ্যে। ইরান ট্রাম্পের আবোল-তাবোল পোস্টকে সময়ক্ষেপণের কৌশল হিসেবেই দেখছে। তারা পাল্টা হুঁশিয়ারিও দিচ্ছে। কিন্তু এই যুদ্ধ যুদ্ধ খেলায় বিশ্ব পরিস্থিতি টালমাটাল। একদিকে তেলের দাম বাড়ছে আর অন্যদিকে দুনিয়া জুড়ে স্বল্প আয়ের মানুষ অসহনীয় দুর্ভোগে নিপতিত হচ্ছে। 
সংসদ অধিবেশন শেষ হয়েছে। সংসদীয় রাজনীতির ইতিহাসে পক্ষ-বিপক্ষ, যুক্তি পাল্টা যুক্তি থাকবেই। এটাই সংসদীয় গণতন্ত্রের বিউটি। কিন্তু রাষ্ট্রের অতি দরকারি বিষয়গুলো আলোচনায় আনতে রাজনীতিকরা যেন ভুলে না যান। ড. আনু মুহাম্মদ যেমনটি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অসম চুক্তি নিয়ে দু’পক্ষের নীরবতা সন্দেহজনক। আমরাও চাই, বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হোক। স্পষ্ট হোক, আসলে এই চুক্তি নিয়ে কী হয়েছে, বা হচ্ছে? 
 

মতামত'র অন্যান্য খবর