স ম্পা দ কী য়

খেলা হলো গুলি ছাড়া যুদ্ধ

কাজল ঘোষ | বিশেষ রচনা
জুন ২৭, ২০২৬
খেলা হলো গুলি ছাড়া যুদ্ধ

চার বছর পরপর পৃথিবী অন্য এক দুনিয়ায় প্রবেশ করে। আর তা হচ্ছে পৃথিবীটা গোল। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকল শ্রেণির মানুষ ভুলে যায় তার দেশ, তার ভাষা, তার পতাকা, তার সীমানা। সকলের ভাষা একটাই হয়ে যায় এ সময়। আর তা হচ্ছে গোল! গোল!! গোল!!! তামাম দুনিয়াটাই হয়ে যায় ফুটবল। আর তা পায়ে পায়ে ছুটে আকাশ ছাড়িয়ে মহাকাশেও। 
বিখ্যাত স্প্যানিশ গায়িকা সাকিরা যখন গেয়ে ওঠেন ‘ওয়াক্কা, ওয়াক্কা’ বা ‘দাই দাই’ তখন একেবারে অজপাড়ার ছেলে-বুড়োরও বুঝতে অসুবিধা হয় না এটাই ফুটবল। এই উন্মাদনায় মাতোয়ারা এখন বিশ্ব। এর সঙ্গে একাকার রাজনীতি আর অর্থনীতিও।  
 

এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে বেশ কিছু চমক আছে। যেমন কুরাসাও। বিস্মিত হতে হয় এদের অজানা সব তথ্য জেনে। পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার এই দেশটি লড়ছে বড় বড় দেশের সঙ্গে। ফুটবলের কল্যাণে তাদের নাম দুনিয়ার সর্বত্র আলোচনায়। একইরকম কেপভার্দো। 
 

কিছুদিন আগেও মার্কিন আর ইরান যুদ্ধ নিয়ে অস্থির পুরো বিশ্ব। অথচ নানান বাধার পরও ইরান খেলছে যুক্তরাষ্ট্রের মাঠেই। যদিও খেলা শেষে ফিরতে হচ্ছে মেক্সিকোতে। এর বাইরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, আফ্রিকায় জাতিগত দাঙ্গা সব ছাপিয়ে সকলেই মশগুল ফুটবলে। এই ধরুন বাংলাদেশের কথাই। কে বলে আমরা ফুটবলে নেই। যখন মাঠে শুরু হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ তখন একাকার হয়ে যায় টেকনাফ থেকে তেঁতুলিয়া। পতাকায় আর জার্সিতে সকলে ভুলতে বসে এই দু’টি দেশই ল্যাটিন আমেরিকার। ফুটবলের ভাষা একটাই। আর তা হচ্ছে পেশিশক্তি বা বলপ্রয়োগ নয় শান্তি আর সম্প্রীতি। জর্জ অরওয়েল যেমনটা বলেছেন- ‘খেলাধুলা হলো গুলি ছাড়া যুদ্ধ’। আমরাও এমনটিই চাই।  

 

বিশেষ রচনা'র অন্যান্য খবর